Thursday, June 3, 2021

৫১

 ১

==
আশেপাশে কেউ থাকলে
তোমায় না ভাবার চেষ্টা করি
নইলে কৈফিয়ত দিতে হয়
অন্যমনস্কতার

২
===
আমায় অনুভব করে বোলো
অনুভব করলে কাকে,
আমায়
না নিজেকে?

৩
===
তারপর চোখটা খুলে
অন্তত একবার তাকিয়ো
নইলে চুম্বন শেষে
ফিরব কি নিয়ে?

No comments:

Post a Comment