তোমার সাবধানতা
তোমার হৃদয় আগলে দাঁড়িয়ে থাকে অহর্নিশি
কখনও হৃদয় ঘুমিয়ে পড়ে অসময়ে
কখনও বা সে ছেলেমানুষী বায়নায়
উত্যক্ত করে
হিসেবী-বুদ্ধি প্রহরীকে
তুমি অস্থির হও
হবেই তো
হৃদয়কে ধুলোকাদা মেখে
বড় হতে দিতে দিলে না যে
নিজের মত করে!
No comments:
Post a Comment