Friday, November 12, 2021

৪


চিহিরো গেল জয়পুরে

জিভের ফোঁড়া নিয়ে

ডাক্তার দিল ফোঁড়া কেটে

লেজার কাঁচি দিয়ে

 

হেঁটে হেঁটেই ওটিতে ঢুকল

সব্বাই দেখে অবাক

এত সাহস চিহিরো পালের

সবাই বলে, কেয়া বাত!

 

বেডেই শুয়েই কার্টুন দেখে

হাতে চ্যানেল করা

ডাক্তার এসে দেখে দেখে যায়

সে কাউকে না দেয় তাড়া

 

এদিকে তো গো দাদু দিদারা

মা, বাবা, যত মামু

কেঁদেকেটে সব বন্যা করে

ভাবে কখন খাবে চুমু!

 

এসব দেখে চিহিরো বলে

আচ্ছা বোকা দেখি

আমাকে দেখেও এত ভীতু সব!

এ লজা কোথায় রাখি

 

সবাই থাকো ধৈর্য ধরে

আসছি আমি উড়ে

বেড়াতে যাব, মজা করব

কটা উট আনছি ব্যাগে ভরে!



 

(চিহিরো আরাধ্যার প্রিয় কার্টুন চরিত্র। সাহসী বাচ্চা মেয়ের।)

 

No comments:

Post a Comment