Monday, March 28, 2022

১০৩


কেউ বলেনি
ভালোবাসতে হবে

তবু না ভালোবেসে কোনো রাস্তা পাবে না
দেখো

কেউ বলেনি
কাঁদতে হবে

তবু না কেঁদে ফুরানো রাস্তা ফুরাতে পারবে না
দেখো

কেউ বলবে না
ভুলে যেতে

তবু না ভুলে নতুন মোড়ে, নতুন ভাবে আসতে পারবে না
দেখো



[ছবি Debasish Bose]

No comments:

Post a Comment