আমি সমুদ্রের সামনে এসে দাঁড়ালাম
এক আঁজলা জল তুলে বললাম, এই আমার সমুদ্র
মিথ্যা সুখী হল
কে যেন বলল, ভুল
আমি এক মুঠো মাটি তুলে নিলাম
বললাম, এই আমার পৃথিবী
মিথ্যা পুলকিত হল
কে যেন বলল, তা হয় না
আমি এক পেটিকা
সুখ-দুঃখ-কান্না-হাসি জড়ো করলাম
বললাম, এই তো আমার জীবন
মিথ্যা গর্বিত হল
কে যেন বলল, ব্যস? এর বাইরে নেই কিছু?
(জে কৃষ্ণমূর্তির ছবি, যে মানুষটা একা হাঁটতে চেয়েছিলেন, সবাইকে নিয়ে, আলাদা আলাদা।)

No comments:
Post a Comment