Monday, May 16, 2022

২৪৭

 

ঘটি, বাটি, গ্লাস, থালা, মোবাইল, ছাতা, সাবান ইত্যাদি ইত্যাদি সব কিছু পড়ে যাওয়ার আলাদা আলাদা শব্দ থাকে। না তাকিয়েই বোঝা যায়, কি পড়ে গেল।

তেমন সব মানুষের ভেঙে পড়ার আলাদা আলাদা শব্দ থাকে। সবাই একই রকম তো নয়।

যদি চিনতে পারি, তবে সহজে একজন মানুষ এভাবে নিজেকে শেষ করে দিতে পারে না… আমরাও বলি না, এই তো এত হাসিখুশি ছিল..কি হয়ে গেল হঠাৎ?

হঠাৎ কিছু হয়নি। আমি ভেঙে পড়ার আওয়াজটা শুনতে পাইনি। পাশে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করতে পারিনি, কি হয়েছে? কিম্বা নিঃশব্দে কাঁধে কিম্বা হাতে হাত রেখে পাশে বসতে পারিনি।

মানুষ চায় তার ভেঙে পড়ার আওয়াজটা কেউ অন্তত শুনুক…ভিড়ের মধ্যে… কেউ অন্তত বলুক… আমি বুঝি…

No comments:

Post a Comment