সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
প্রতিদিন আমার একটা করে ঘোর ভেঙে যাক
প্রতিদিন আমি নতুন করে বুঝি
আমার বোঝার বাইরে সংসারে যা আছে
তা অসীম
প্রতিদিন আমি নিজের কাছে ফিরি
ধুলোকাদা মেখে
নিজেকে বলি, এই তো বেশ
একটা বুদবুদ হারিয়ে গেলে
সাগরের কিছু আসে যায় না
No comments:
Post a Comment