তুমি চলে যাওয়ার পর সব
দেওয়াল বলল
আমি নেই
ছাদ বলল
আমিও নেই
খাট, বিছানা,
পাখা, আলো, বইপত্তর সবাই বলল
আমি নেই
এমনকি ঘরের
মধ্যে
যেটুকু ছিঁটেফোঁটা সুখ, আরাম, বিশ্রাম ছিল
তারাও বলল
আমরা নেই
কি আছে তবে?
এক ঘর শূন্যতা
বলল
সে যে নেই
সেই কথাটাই শুধু আছে
No comments:
Post a Comment