সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
মানুষ কেন মিথ্যাবাদী জানো?
কারণ মানুষের মধ্যে আছে একটা সত্য না।
মানুষের মধ্যে আছে
দুটো সত্য, তিনটে সত্য
আছে নানান রকম সত্য।
তাই মানুষ মিথ্যাবাদী,
মানুষ বহুসত্যজীবী।
(ছবি: আন্থনি মঙ্গি)
No comments:
Post a Comment