Saturday, April 8, 2023

যা কিছু

 



যা কিছু যায়
   মানুষেরই তো যায়

যা কিছু থাকে
   মানুষেরই তো থাকে

এই অযুত-নিযুত
   গ্রহ নক্ষত্র ঘেরা
      উদাসীন অসীমতায়

মানুষই তো বলো
  প্রাণে চেতনায়
    কয়েক ছটাক
       দরদ লেপে বাঁচে

(ছবি: 
Debasish Bose) 

No comments:

Post a Comment