Thursday, September 26, 2019

বাকি আছে আর?


এমন যদি হত
   হঠাৎ করে আমার চারপাশটা হত সমুদ্র
           কিম্বা আর না হোক
               বিশাল একটা দীঘি হয়ে যেত

আমি ডুব সাঁতারে ডুবে
   তোমার হাতের আড়ালে গিয়ে উঠতাম

আমার ভিজে দু'চোখ বন্ধ
  তোমার ঠোঁটের বুকেতে নিজেকে ডুবিয়ে
      তলিয়ে যেতে যেতে
            সমস্ত সময় নিতাম শুষে
                     এক চুমুকে

তোমার মগ্ন দু'চোখ
     তাকিয়ে আছে
          আমায় নিংড়ে

একটা প্রশ্ন
  করব বলেই লুকিয়ে আসা

"কতটুকু প্রাণ বাকি আছে আর
                তোমায় দেবার?"

No comments:

Post a Comment