Monday, May 23, 2022

নিষিদ্ধ




বুক ভরে ছিল
নিষিদ্ধ ভালোবাসা
বাইরে সাজানো
জল ছিটিয়ে তরতাজা বানানো
উপড়ানো ফুলের সাজি
মেকি ভালোবাসা
আড়চোখ ছিল
তীক্ষ্ম
সোজা চাহনি ছিল
বাজারে সাজানো
মৃত মাছের চোখের মত
নিরীহ। নিষ্পাপ।
সে এসে দাঁড়াত যখন
সে তখন মৃত মানুষের মত স্থির
পাথরের শীতলতা মুছছে রোদ
সে চলে গেলে
বাড়ত তার বাচালতা
যেন ওজনদার জাহাজ গেল
পাড়ে এসে লাগল পাগল ঢেউ
কয়েক লহমা পরে
মানুষটা মারা গেল
দাহ হওয়ার সময়
আগুন বলল
বড় তাপ!
পুড়ে যাচ্ছি যে!
( ছবি - বেথ অ্যান লুইজ)

No comments:

Post a Comment